ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুরে একুশে বইমেলার সমাপনী

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

শফিকুল ইসলাম শফিক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’কে সামনে রেখে আয়োজিত একুশে বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রাতে জামালপুর সদর ভূমি অফিস মাঠে দি জামালপুর চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্টি’র সার্বিক সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে জামালপুর জেলা প্রশাসন।

নির্বাহী হাকিম হীরক কুমার দাসের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক তারিকুল ফেরদৌসের সঞ্চালনায় সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান।

বইমেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও ভাষাসৈনিক কয়েস উদ্দিন। এতে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার রেজাউল করিম, জেসিসিআই এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ইকরামুল হক নবীন, জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হারুন, ভাষাসৈনিক মতিমিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন প্রমুখ।

আলোচনা সভা শেষে বইমেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একুশে বইমেলা ২০২০ এর আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করে বইমেলা কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জামালপুরে একুশে বইমেলার সমাপনী

আপডেট সময় ০২:১০:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০