ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে ভয়েসের কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে ‘মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণ: মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি গবেষণা সংগঠন ভয়েসের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে ২২ ফেব্রুয়ারি দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আর্টিকেল ১৯ এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, সাংবাদিক সালিম সামাদ, রফিকুল মন্টু, ভয়েসের কর্মসূচি কর্মকর্তা মরিয়ম শেলী ও আফতাব খান শাউন।

কর্মশালায় জামালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ইন্টারনেট নিরাপত্তা, সাংবাদিকদের নিরাপত্তা এবং সংবাদ তৈরি ও পরিবেশনের দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।

ভয়েসের দিনব্যাপী কর্মশালায় ৩০ জন প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে ভয়েসের কর্মশালা

আপডেট সময় ০৯:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০