ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

মেলান্দহে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মেলান্দহে পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মোছা. নাজমা খাতুন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৩০০টি ইয়াবাসহ মোছা. নাজমা খাতুন (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানার পুলিশ। ১৭ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নে মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল-আমিন, এএসআই মো. জহুরুল ইসলাম, পুলিশ সদস্য মো. ছানোয়ার হোসেন ও আকলিমা অভিযান চালান। এ সময় ওই ইউনিয়নের মালঞ্চ এলাকার এম এ গফুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠের সামনে মেলান্দহ-জামালপুর সড়ক থেকে মাদক কারবারি মোছা. নাজমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩০০টি ইয়াবা জব্দ করা হয়।

মাদক কারবারি মোছা. নাজমা খাতুন মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার মো. পিলু মিয়ার স্ত্রী।

মেলান্দহ থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল মজিদ অভিযানের সত্যতা নিশ্চিৎ করে বাংলারচিঠিডটকমকে বলেন, গ্রেপ্তার মাদক কারবারি মোছা. নাজমা খাতুনের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করে তাকে থানায় রাখা হয়। ১৮ ফেব্রুয়ারি সকালে তাকে জামালপুর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

মেলান্দহে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০২:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০