ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে ভটভটির ধাক্কায় যুবকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কে ভটভটির ধাক্কায় গোলাম রাব্বি (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। এদিকে চালক ও ভটভটি গাড়ীটিকে এলাকার মানুষ আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গোলাম রাব্বি ১১ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থল প্রধান সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ভটভটি পেছন থেকে তাকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে উপজেলা হাসাপতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করে বাংলারচিঠিডটকমকে জানান, ‘এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে ভটভটির ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট সময় ০৮:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০