ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

মাদারগঞ্জে নকল সরবরাহের দায়ে শিক্ষককে ৫০ হাজার টাকার জরিমানা

জরিমানায় দণ্ডপ্রাপ্ত কক্ষপরিদর্শক শাহ মেজবাহুল ইসলাম জীবন। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

নকল সরবরাহের দায়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে শাহ মেজবাহুল ইসলাম জীবন নামে একজন শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৬ ফেব্রুয়ারি ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কেন্দ্র সূত্রে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি সকালে এসএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে কেন্দ্রের দোতলার একটি কক্ষে দায়িত্বরত কক্ষ পরিদর্শক শাহ মেজবাহুল ইসলাম পরীক্ষার্থীদের মাঝে প্রশ্নের উত্তর কাগজে লিখে সরবরাহ করছিলেন। এ সময় কেন্দ্র পরিদর্শনে আসা মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম ওই কক্ষে ঢুকে নকল সরবরাহরত অবস্থায় কক্ষ পরিদর্শক শাহ মেজবাহুল ইসলাম জীবনকে হাতেনাতে আটক করেন। ওই শিক্ষক উপজেলার তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল এন্ড কলেজের শরীরচর্চা শিক্ষক।

পরে পরীক্ষা শেষে আটক শিক্ষক শাহ মেজবাহুল ইসলামকে ইউএনও কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পাবলিক পরীক্ষা আইন ভঙ্গ করার অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী হাকিম ইউএনও মো. আমিনুল ইসলাম। একই সাথে তাকে ওই কেন্দ্রের কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকেও অব্যাহতি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানার টাকা পরিশোধ করে তিনি ভ্রাম্যমাণ আদালত থেকে ছাড়া পান।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, নকল সরবরাহের দায়ে কক্ষ পরিদর্শক শাহ মেজবাহুল ইসলাম জীবনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

মাদারগঞ্জে নকল সরবরাহের দায়ে শিক্ষককে ৫০ হাজার টাকার জরিমানা

আপডেট সময় ০৯:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০