ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

সানন্দবাড়ীতে ৩০০টি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

সানন্দবাড়ীতে গ্রেপ্তার মাদক কারবারি লাভলু। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কদমতলা মোড় থেকে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে ৩০০টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ৫ ফেব্রুয়ারি তাকে জামালপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন শেরপুর সদর উপজেলার জুগলি নামাপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে লাভলু (২৮)।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা একদল পুলিশ নিয়ে মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। ডাংধরা ইউনিয়নের কদমতলায় তল্লাশি চকি বসিয়ে অভিযান পরিচালনা করার সময় মাদক কারবারি লাভলু সন্ধ্যা ৬টার দিকে সিএনজিযোগে রৌমারী হতে শেরপুরের দিকে যাচ্ছিলেন। এসময় সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। এ মাদক কারবারি লাভলুর বসা বামপাশে সিটের নীচে ব্যাগ তল্লাশি করে ৩০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।লাভলুকে গ্রেপ্তার করে জামালপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, গ্রেপ্তার মাদক কারবারি লাভলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সানন্দবাড়ীতে ৩০০টি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০