ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সরিষাবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

একগুচ্ছ বেলুন উড়িয়ে ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। হিউম্যান ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। ১ ফেব্রুয়ারি বিকেলে রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উৎসব কেবল একটি দলের নয়। এটি পুরো জাতির উৎসব। জাতির জনকের জন্ম না হলে বাংলাদেশ আজ স্বাধীন হতো না। বিশ্বের ১৪৫টি দেশ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করবে। নতুন প্রজন্মের কাছে জাতির জনকের আত্মজীবনী তুলে ধরতে হবে।’

টুর্নামেন্টের উদ্বোধনী ভলিবল খেলা। ছবি : বাংলারচিঠিডটকম

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনোভেশন লিমিটেডেরর পরিচালক এস এম আলতাব হোসেন, ওয়ান ওয়ান জিরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাজমুস সাকিব, দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী শামীমা নাজনীন, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রোকুনুজ্জান রোকন, রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বাসেদ প্রমুখ।

উদ্বোধনী ভলিবল খেলায় তারাকান্দি জেএসসিএল একাদশ বনাম রংপুরের সানজিদা ট্রেডার্স এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টে শেরপুরের তুর্জয় ট্রেডার্স একাদশ বনাম বয়ড়া বাজার শেখ রাসেল ক্রীড়া একাদশ অংশ নেয়। টুর্নামেন্টে ভলিবলে ২৪টি এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ৩২টি দল লড়বে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

আপডেট সময় ১১:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০