ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

ইসলামপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর থানা পুলিশের আয়োজনে ৩০ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ সদস্য ওয়ারেছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া। তিনি বলেন, জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেনের নির্দেশে অপরাধ দমনের অভিযান পরিচালিত হচ্ছে। সমাজের শান্তি প্রতিষ্ঠায় নারী ও শিশু নির্যাতন রোধে সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। সকলকে সচেতন হয়ে সমাজে নারী নির্যাতন ব্যাধি রোধ করার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি পুলিশের সহায়তা পেতে ৯৯৯ এ ফোন করার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ ও রোজিনা আক্তার চায়না, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, সাংবাদিক লিয়াকত হোসাইন লায়ন, ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহান শাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও সমাবেশে স্থানীয় জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০