ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে চলন্ত অটোবাইক থেকে পড়ে এক নারীর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়া হলো না মা হনুফা বেগমের। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চলন্ত অটোবাইক থেকে পড়ে হনুফা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে সরিষাবাড়ী-দিগপাইত সড়কের পৌর এলাকায় কামরাবাদে এ ঘটনা ঘটে। তিনি ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামের আব্দুল বারেকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর গ্রামে মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বালিয়া গ্রাম থেকে নাতনী খাদিজাকে সাথে নিয়ে রওনা দেয়। পরে সরিষাবাড়ী বাসস্ট্যান্ড থেকে অটোবাইকযোগে মেয়ের বাড়ি ভাটারা ইউনিয়নের জয়নগর গ্রামে যাওয়ার পথে কামরাবাদ এলাকায় চলন্ত অটোবাইক থেকে পাকা রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় ওই অটোবাইকের চালক ও যাত্রী আলমগীর হোসেন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাহেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে চলন্ত অটোবাইকের মধ্যে স্ট্রোক করে পাকা সড়কে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন

সরিষাবাড়ীতে চলন্ত অটোবাইক থেকে পড়ে এক নারীর মৃত্যু

আপডেট সময় ০৮:৩৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০