ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস পরীক্ষায় কামালপুর স্থল বন্দরে মেডিকেল ক্যাম্প

ধানুয়া কামালপুর স্থল বন্দরে করোনা ভাইরাস পরীক্ষায় মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। এতে সার্বিক নেতৃত্ব দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থল বন্দরে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। নভেলকরোনা ভাইরাস পরীক্ষার জন্য বন্দরে সার্বক্ষণিক একটি মেডিকেল ক্যাম্প গঠন করা হয়।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের নেতৃত্বে ২৯ জানুয়ারি থেকে বন্দরে শ্রমিক, ট্রাকচালক ও আমদানি-রপ্তানিকারকদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক জাহিদুল আরেফিন জানান, করোনা ভাইরাস নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে তা নিয়ে আমরা সীমান্তে মেডিকেল ক্যাম্প বসিয়েছি। প্রতিদিন ভারত থেকে আসা ব্যবসায়ী ও ট্রাকচালক ও বন্দরে কাজ করা বাংলাদেশি শ্রমিকদের পরীক্ষা করা হচ্ছে।

পাশাপাশি করোনা ভাইরাস থেকে সুরক্ষা ও করণীয় নিয়ে তাদেরকে সচেতন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী বাংলারচিঠিডটকমকে জানান, ভারত-বাংলাদেশের সীমানায় কামালপুর স্থল বন্দরে যেহেতু প্রতিদিন ভারতীয় ব্যবসায়ী ও ট্রাকচালকরা আসে তাই তাদের পরীক্ষার জন্য মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোন অস্তিত্ব পাওয়া যায় নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস পরীক্ষায় কামালপুর স্থল বন্দরে মেডিকেল ক্যাম্প

আপডেট সময় ০৭:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০