ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সরিষাবাড়ীতে কল্যাণ সমিতির উদ্যোগে তথ্য প্রতিমন্ত্রীর কম্বল বিতরণ

শীতার্তদের হাতে কম্বল তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান।। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ২৪ জানুয়ারি বিকালে মহাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জামালপুরস্থ সরিষাবাড়ী কল্যাণ সমিতির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৪০০ কম্বল বিতরণ করা হয়।

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এ সময় বলেন, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মানুষ আর না খেয়ে মরে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের পাশে দলীয় নেতাকর্মীদের থাকার নির্দেশ দিয়েছেন। শীতবস্ত্র নিয়ে গরীব মানুষের পাশে আমরা সহযোগিতা দিয়ে চলেছি। আমরা উন্নয়ন করতে চাই। আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে থেকে যেন মরতে পারি। আমার সরিষাবাড়ীর মানুষ আর যেন এই শীতে কষ্ট না করে বলেও বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান।। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, সাবেক চেয়ারম্যান আজমত আলী, জামালপুরস্থ সরিষাবাড়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী নজরুল ইসলাম তরফদার, সহসভাপতি আইনজীবী আব্দুল্লাহ, আব্দুর রশিদ, যুগ্মসম্পাদক আইনজীবী কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন সোহেল, দপ্তর সম্পাদক বাবলু তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক আমিনুর ইসলাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, যুবলীগনেতা সাখাওয়াতুর আলম মুকুল সরিষাবাড়ী অনার্স কলেজের জি এস রাজন মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে কল্যাণ সমিতির উদ্যোগে তথ্য প্রতিমন্ত্রীর কম্বল বিতরণ

আপডেট সময় ১০:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০