ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে সিডসের শিখন বিনময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল কড়ি কাইট্টা উদ্ধারকারী সেই স্কুলছাত্রী রিশাকে পুরস্কৃত করলেন শেরপুর জেলা প্রশাসক কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প আল আকাবা সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে গ্রাহকদের ৫ দফা দাবিতে মানববন্ধন যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন

সংসদ সদস্য ইসমাত আরার মৃত্যুতে সংসদ সদস্য মির্জা আজমের শোক প্রকাশ

ইসমাত আরা সাদেক

ইসমাত আরা সাদেক

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আর নেই। ২১ জানুয়ারি বেলা পৌনে ১১টার দিকে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইসমাত আরা সাদেকের স্বামী প্রয়াত এ এস এইচ কে সাদেক ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী। ২০০৭ সালে মারা যান তিনি। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এক শোকবার্তায় সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংসদ সদস্য ইসমাত আরার মৃত্যুতে তার নির্বাচনী এলাকা যশোরেরর কেশবপুরে শোকের ছায়া নেমে এসেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে সিডসের শিখন বিনময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

সংসদ সদস্য ইসমাত আরার মৃত্যুতে সংসদ সদস্য মির্জা আজমের শোক প্রকাশ

আপডেট সময় ০৬:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০