ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নকলায় র‌্যাবের অভিযানে ৩০৫০টি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

নকলায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি নূর আলম। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার বাজারদী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫০টি ইয়াবা বড়িসহ নূর আলম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

গ্রেপ্তার নূর আলম কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার মহিলা কলেজ পাড়ার সুলতান আলমের ছেলে।

জানা গেছে, ১৪ জানুয়ারি রাত ৮টার দিকে নকলা উপজেলার বাজারদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৩ হাজার ৫০টি ইয়াবা বড়িসহ নূর আলমকে গ্রেপ্তার করে। এছাড়াও তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।

র‌্যাবের পাবনা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আমিনুল কবির তরফদার এ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নূর আলম দেশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে ইয়াবা বড়ি বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

নকলায় র‌্যাবের অভিযানে ৩০৫০টি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০