ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

সাংবাদিক শেলুর ওপর হামলার তীব্র নিন্দা জানালো ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরাম

সাংবাদিক শেলু আকন্দ

সাংবাদিক শেলু আকন্দ

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের সাংবাদিক শেলু আকন্দের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরাম। ওই ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের বিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিকদের এই সংগঠনটি।

১১ জানুয়ারি ফোরাম সভাপতি মোহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল এক বিবৃতিতে এ দাবি জানান। সংগঠনের দপ্তর সম্পাদক শওকত আলী পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে নেতারা জামালপুরের সব গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এছাড়া ইতিপূর্বে সাংবাদিকদের উপর সব হামলাকারীকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, জামালপুরের স্থানীয় দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক শেলু আকন্দ গত ১৮ ডিসেম্বর রাতে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় ব্রহ্মপুত্র নদের পাড়ে সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা পিটিয়ে তার দুই পা ভেঙে দিয়েছে। এ ঘটনায় জামালপুর পৌরসভার কাউন্সিলর ও স্ট্যাম্পভেণ্ডার হাসানুজ্জামান খান রুনু ও তার ছেলে জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম খান রাকিবসহ ছয়জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সাংবাদিক শেলুর ওপর হামলার তীব্র নিন্দা জানালো ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরাম

আপডেট সময় ০৯:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০