ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য প্রকল্পের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের ‘মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসহ যৌন, প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়নের জন্য কমিউনিটি ভিত্তিক’ প্রকল্পের বার্ষিক সমন্বয় সভা ৫ জানুয়ারি দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ, ইউএনএফপিএ এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় উপজেলা সম্মেলনকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আবু হাসান শাহীনের সভাপতিত্বে বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস ও উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

প্রকল্প পরিচিতি ও সমন্বয় সভার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তথ্য উপস্থাপন করেন উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন চন্দ্র সরকার।

প্রকল্পটির ব্যবস্থাপক নাজমুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ ও সরকার আবদুর রাজ্জাক।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারসহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মা ও নবজাতকের যত্ন, প্রজনন স্বাস্থ্য, মাতৃমৃত্যুর হার এসডিজির নির্দিষ্ট সময়ের মধ্যে কমিয়ে নিয়ে আসা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিরাপদ প্রসব ব্যবস্থা জোরদার করা সহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

বকশীগঞ্জে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য প্রকল্পের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০