ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

মার্চেন্ট একাডেমির প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসায়েদা বেগমকে সম্মাননা স্মারক দেন অতিথিবৃন্দ। ছবি: শফিকুল ইসলাম শফিক

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের মার্চেন্ট একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসায়েদা বেগমকে ২ জানুয়ারি বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি শিক্ষকতা জীবন শেষ করে সম্প্রতি অবসর নিয়েছেন। বিদ্যালয়টির পিটিএ কমিটির আয়োজনে বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চাকরি থেকে অবসর নেওয়া প্রধান শিক্ষক মোসায়েদা বেগমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়টির পিটিএ কমিটির সভাপতি ও জেসিসিআই’র জ্যেষ্ঠ সহ-সভাপতি ইকরামুল হক নবীনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক মোসায়েদা বেগম, পিটিএ সহ-সভাপতি শাহীন আলম, ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামান্না ছালেহীন, গুয়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানিয়া সুলতানা, মার্চেন্ট একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামলি কুন্ডু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক সাবিয়া সুলতানা।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক সদস্য ও শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মার্চেন্ট একাডেমির প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০৮:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০