ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

ভুটানে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান রাষ্ট্রপতির

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভুটানে বাংলাদেশের নব-নিযুক্ত রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিমকে ভুটানে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখতে বলেছেন। রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে ২ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি তাকে এ নির্দেশনা দেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানান। খবর বাসস’র।

রাষ্ট্রপ্রধান বলেন, ভুটান ও বাংলাদেশের মধ্যে অনুসন্ধানের মতো বহু ক্ষেত্র রয়েছে উল্লেখ করে দেশের বৃহত্তর স্বার্থে এসব ক্ষেত্রের সম্ভাবনা কাজে লাগোনোর পরামর্শ দেন। রাষ্ট্রপতি জলবিদ্যুতসহ যেসমস্ত খাতে ভুটানের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান।

ভুটান বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর উল্লেখ করে আবদুল হামিদ বলেন, স্বাধীনতার পর থেকেই ভুটানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি আশা করেন যে, এ সম্পর্ক ভবিষ্যতে আরো অনেক উচ্চতায় উন্নীত হবে। সেগুলোকে কাজে লাগাতে প্রয়োাজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতকে নির্দেশ দেন।

নব-নিযুক্ত রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

ভুটানে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় ০৯:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০