ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

ঢাকা দক্ষিণ সিটিতে সাত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বাংলারচিঠিডটকম ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও বিএনপির ইশরাক হোসেনসহ সাত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ডিএসসিসি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণ সিটিতে বৈধ অন্য মেয়র প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন এবং বাংলাদেশ কংগ্রেসের আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে ৫ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। ঢাকা বিভাগীয় কমিশনারকে নির্বাচন কমিশন আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ করেছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা দক্ষিণ সিটিতে সাত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আপডেট সময় ০৯:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০