ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫ ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা

জামালপুরে মাদকবিরোধী কর্মসূচির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুর জেলায় ২ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা প্রশাসনের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, জেলার যুবসমাজ থেকে শুরু করে সর্বস্তরে মাদকবিরোধী সচেতনা সৃষ্টির মাধ্যমে মাদক নির্মূলের লক্ষ্যে ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, অবৈধ মাদক বিক্রেতা ও চোরাকারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতা উদ্বোধন, প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাদকবিরোধী কনসার্ট, জুমার নামাজের পূর্বে মাদকবিরোধী বয়ান ও নামাজ শেষে প্রচারপত্র বিরতণ, ওপেন ডে পালন, মাদকবিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, যানবাহন ও জনসমাগম স্থানে মাদকবিরোধী স্টিকার লাগানো এবং মানববন্ধন। সপ্তাহব্যাপী এসব কর্মসূচি পালনে জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শফিকুল ইসলাম, জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ নেওয়াজ ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা উপস্থিত ছিলেন। জেলায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র ও টিভি সাংবাদিকরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জামালপুরে মাদকবিরোধী কর্মসূচির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯