ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৃদ্ধ গিয়াস উদ্দিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ধান ক্ষেতের ডোবা থেকে গিয়াস উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৯ ডিসেম্বর দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের নয়াপাড়া ধান ক্ষেতের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন সরিষাবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড তারিয়াপাড়া গ্রামের মৃত রসুল মুন্সির ছেলে। তিনি ২৮ ডিসেম্বর বিকেল চারটার দিকে তারিয়াপাড়া নিজ বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। ২৯ ডিসেম্বর সকালে পাশের মহাদান ইউনিয়নের সানাকৈর নয়াপাড়া গ্রামের বিলের ধান ক্ষেতের পানিতে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়া। এ সংবাদ পেয়ে নিহতের ছেলে আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছে তার বাবার মরদেহ সনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান, তার বাবা গিয়াস উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি চোখেও কম দেখতেন। মাঝে মধ্যে তিনি হারিয়ে গেলে তাকে খুঁজতে হতো। আজ খুঁজে পেলাম তার মরদেহ।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বাংলারচিঠিডটকমকে বলেন, সংবাদ পেয়ে মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের নয়াপাড়া বিলের পানি থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ জামালপুর মর্গে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সরিষাবাড়ীতে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯