ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

সাংবাদিক শেলু’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মেলান্দহে সভা

সাংবাদিক শেলু আকন্দের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মেলান্দহে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ছবি : মো. মুত্তাছিম বিল্লাহ

মেলান্দহ সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

দৈনিক বাংলাবাজার পত্রিকার জামালপুর প্রতিনিধি, জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও জামালপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শেলু আকন্দের উপর সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২০ ডিসেম্বর বিকেলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা সাংবাদিক মো. শাহ্ জামাল।

ঘন্টাব্যাপী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক সরকার আব্দুস সালাম বকুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক অধিনায়ক জাহাঙ্গীর আলম বাবু, বাংলা একাডেমির আজীবন সদস্য, বিশিষ্ট কবি ও কলামনিস্ট আনোয়ার হাসান বাবু, দৈনিক সংবাদের প্রবীণ সাংবাদিক ও ন্যাশনাল আওয়ামী পার্টির উপজেলা সভাপতি আলমগীর আহম্মেদ শাহজাহান, ভোরের কাগজের প্রবীণ সাংবাদিক রেজাউল করিম লেবু, স্বরকলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে এম জাকিরুল হক মিন্টু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. ফরিদুর ইসলাম, দৈনিক সংবাদের প্রতিনিধি মো. ছামিউল ইসলাম, আজকালের খবর ও বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ্, যায়যায়দিনের প্রতিনিধি মো. শাহীন আলম, সন্ধান বার্তার প্রতিনিধি মো. জাহিদ হাসান সোহাগ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর দিনকালের প্রতিনিধি মো. মাসুদ রানা।

উল্লেখ,  সাংবাদিক শেলু আকন্দ ১৮ ডিসেম্বর রাতে ১১টার দিকে জামালপুর শহরের পুরাতন এসডিও বাসভবনের পেছনে সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা পিটিয়ে তার দুটি পা ভেঙে দিয়েছে। তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শেলু আকন্দের ভাই মো. দেলোয়ার হোসেন আকন্দ বাদী হয়ে ১৯ ডিসেম্বর জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় জামালপুর পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুর ছেলে জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম খান রাকিবসহ সাতজনের নামে এবং অজ্ঞাত আরো ছয়-সাতজনকে আসামি করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

সাংবাদিক শেলু’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মেলান্দহে সভা

আপডেট সময় ০৭:২৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯