ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ৩০০০ ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে গ্রেপ্তার মাদক কারবারি আলম মিয়া। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১৯ ডিসেম্বর দুপুরে ৩ হাজারটি ইয়াবা বড়িসহ আলম মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেপ্তার মাদক কারবারি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর বামুনেরচর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ আলী একদল পুলিশ নিয়ে ১৯ ডিসেম্বর দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া মতিউর রহমানের নার্সারী বাগানের সামনে পাকা রাস্তায় তল্লাশি চকি বসান। এক পর্যায়ে রৌমারী থেকে শেরপুরগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালিয়ে ৩ হাজারটি ইয়াবাবড়িসহ যাত্রীবেশে থাকা মাদক কারবারি আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, মাদক কারবারি আলম মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

দেওয়ানগঞ্জে ৩০০০ ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯