ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নৌকা স্পিডবোট চাইলেন এএসপি সুমন মিয়া

পুলিশের বিশেষ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এএসপি মো. সুমন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জেলা পুলিশ আয়োজিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালের কাছে নৌকা ও স্পিডবোট চেয়েছেন। যমুনার দুর্গম চরাঞ্চলের মানুষের মাঝে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি এ আবেদন জানান।

১১ ডিসেম্বর দুপুরে জামালপুর জেলা পুলিশের অফিসার্স মেস ভবনে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতেই পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (বিপিএম, পিপিএম-বার) জামালপুরের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বক্তব্য রাখার সুযোগ দেন। এ সময় ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া ইসলামপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে যোগাযোগের সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া তার বক্তব্যে বলেন, ইসলামপুরের অধিকাংশ এলাকা যমুনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল। সেখানকার মানুষের জীবনযাত্রার মান অনেক নিম্নমানের। চরাঞ্চলের মানুষ পুলিশের কাছে আসতে ভয় পাইতো একসময়। আমরা পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় চরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে এবং মানুষের মাঝে পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় চরাঞ্চলের একজন ডাকাত সর্দারকে ধরতে সক্ষম হয়েছি। যমুনার চরাঞ্চলে ডাকাতি চুরি-ছিনতাই নির্মূলে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনার কাছে বিশেষ আবেদন, যেহেতু আমাদের ওই চরাঞ্চলটা খুবই দুর্গম। কিন্তু আমাদের জনবল ও যোগাযোগের কিছু সীমাবদ্ধতার কারণে ওই অঞ্চলে সময় মতো কাজ করা সম্ভব হয়ে উঠে না। সেজন্য আমাদের জন্য নৌকা ও স্পিডবোটের ব্যবস্থা করা দরকার। তাহলে আমরা অতি সহজেই পুলিশি সেবা দ্রুত সময়ের মধ্যে জনগণের মাঝে পৌঁছে দিতে পারব। জনগণও যেকোনো অত্যাচার নির্যাতনের শিকার হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে। মন্ত্রী মহোদয় আমরা আশা করি আমাদের এ সমস্যা সমাধানে আপনি দ্রুত ব্যবস্থা নিবেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বক্তব্যে সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়ার আবেদনে সাড়া দিয়ে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে মতবিনিময় সভায় আশ্বস্ত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নৌকা স্পিডবোট চাইলেন এএসপি সুমন মিয়া

আপডেট সময় ০৮:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯