ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

বাল্যবিয়ে মুক্ত ময়মনসিংহ ঘোষণায় জামালপুরে শপথবাক্য পাঠ

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে শপথবাক্য পাঠে অংশ নেন সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেনসহ সকল শ্রেণি, পেশার মানুষ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘মুজিব বর্ষ’ সামনে রেখে ময়মনসিংহ বিভাগকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়। এ উপলক্ষে ১১ ডিসেম্বর জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় শোভাযাত্রা, মানববন্ধন, গণসাক্ষরতা অভিযান ও শপথবাক্য পাঠ। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান অতিরিক্ত জেলা হাকিম সুহেল মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী হাকিম জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র, ছাত্রী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে অনুষ্ঠিত হয় মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেন বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে বর্তমান প্রজন্মকে সুস্থ ও স্বাস্থ্যবান রাখতে হবে। আজকের এই কিশোর, কিশোরীরাই ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ে তুলতে প্রধান নিয়ামক হিসেবে দায়িত্ব পালন করবে। তাই বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন বাংলাদেশকে তিনি বাল্যবিয়ের অভিশাপ মুক্ত করবেন। এই জন্য আমাদের সকলকে সোচ্চার হতে হবে। আজ আমরা যে শপথ করলাম তা যেনো বর খেলাপ না করি। এই খবরটা সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে গণস্বাক্ষরে অংশ নেন সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন তিন শতাধিক মানুষ। সবশেষে গণস্বাক্ষরে অংশ নেন অনুষ্ঠানে আসা সকল শ্রেণির মানুষ।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

বাল্যবিয়ে মুক্ত ময়মনসিংহ ঘোষণায় জামালপুরে শপথবাক্য পাঠ

আপডেট সময় ০৯:২০:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯