ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার কোনো হস্তক্ষেপ করছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার জামিনের ব্যাপারে সরকার কোনরূপ হস্তক্ষেপ করছে না। সরকার কোনদিন হস্তক্ষেপ করেওনি। তার জামিন দেওয়া না দেওয়া এগুলো আদালতের এখতিয়ার। আমাদের কিছুই করার নেই। আদালত স্বাধীনভাবেই কাজ করছে। আদালত জামিন দিবে কি দিবে না সেটা তাদের সিদ্ধান্ত।’

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান ১১ ডিসেম্বর দুপুরে জামালপুর জেলা পুলিশের অফিসার্স মেস ভবনে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। কারাগারে তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সাজাপ্রাপ্ত একজন কয়েদি যেভাবে থাকেন তার চেয়েও ভালোভাবে তিনি সেখানে অবস্থান করছেন। তাকে বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল যেখানে মানুষ সবচাইতে ভালো সেবা পেয়ে থাকেন সেখানেই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তার ডায়াবেটিস, ব্লাড প্রেসার, আথ্রাইটিসসহ যে সমস্ত রোগ তা কোনদিনই ভালো হবার রোগ নয়। এগুলো সম্পর্কে চিকিৎসকরাই ভালো বলতে পারবেন। তবে চিকিৎসকরা জানাচ্ছেন যে তার সব রোগই কন্ট্রোলে রয়েছে।’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলনে এ দেশের মানুষ কোন সহযোগিতা করছে না।’ জনগণ তাদের সমর্থন করছে না বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে সেখানে জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনের (বিপিএম, পিপিএম-বার) সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি (বিপিএম) ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন।

বিশেষ মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান জামালপুরের মেলান্দহ উপজেলার চরপলিশা বেতমারী ঈদগাহে স্থানীয়ভাবে আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার কোনো হস্তক্ষেপ করছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯