ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর ডায়াবেটিস হাসপাতালে দুর্নীতির তদন্তের দাবি শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড

১০ ডিসেম্বর জামালপুর মুক্ত দিবস পালিত

জামালপুর মুক্তদিবস উপলক্ষে বের হয় শোভাযাত্র। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর মুক্ত দিবস উপলক্ষে বের হয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

১০ ডিসেম্বর জামালপুর পাক হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর মুক্ত দিবস উপলক্ষে জামালপুর শহরের শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী সংলগ্ন মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম বার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন, মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, মুক্তিযোদ্ধা আইনজীবী মো. নজরুল ইসলাম, হায়দার আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।

আলোচনা সভা শেষে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। শোভযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর রাতভর পাক হানাদার বাহিনীর প্রধান ক্যাম্প জামালপুর শহরের পিটিআই ঘাঁটির ওপর চতুর্মুখী গোলার আক্রমণ চালানো হয়। এই আক্রমণে চার শতাধিক পাকসেনা নিহত এবং আহত হয় আরো শতাধিক। ১০ ডিসেম্বর ভোরে মৃত্যুঞ্জয়ী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সীর নেতৃত্বে হাজারো মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষের ‘জয়বাংলা’  শ্লোগানে প্রকম্পিত হয় জামালপুর জেলা শহর। আকাশে ওড়ানো হয় স্বাধীন বাংলার লাল-সবুজের পতাকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর ডায়াবেটিস হাসপাতালে দুর্নীতির তদন্তের দাবি

১০ ডিসেম্বর জামালপুর মুক্ত দিবস পালিত

আপডেট সময় ০৪:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯