ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী ক্রীড়া এখন একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব সরিষাবাড়ীতে নানা আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

সানন্দবাড়ীতে দুর্নীতিবিরোধী দিবস পালিত

সানন্দবাড়ীতে দুর্নীতিবিরোধী দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীতে ৯ ডিসেম্বর দুপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সানন্দবাড়ী অঞ্চলের দুর্নীতি প্রতিরোধ কমিটি শোভাযাত্রা ও পথসভার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি এম এ বারী আকন্দের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সানন্দবাড়ী হাসপাতাল, পুলিশ তদন্ত কেন্দ্র, সানন্দবাড়ী ডিগ্রি কলেজ, সোনালী ব্যাংক হয়ে শ্বেতবিন্দুতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আজিজুর রহমান, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম লাভলু , চর আমখাওয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবুসামা আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক প্রমুখ।

দুপ্রক সহসভাপতি এম এ বারী আকন্দ দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে এসে দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার আহ্বান জানান।

দিবসটির কর্মসূচিতে স্থানীয় কলেজ, বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুশীল সমাজ অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

সানন্দবাড়ীতে দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেট সময় ০৮:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯