ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে অস্বচ্ছলরা পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৬ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ৮ ডিসেম্বর সকালে শহরের খেজুরতলায় তার বাসভবনে এ চেক বিতরণ করেন।

জামালপুর সদরের বিভিন্ন এলাকার ১৬ জন অসহায় ও অস্বচ্ছল ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণের পর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য কিছু ক্রীড়া সামগ্রীও বিতরণ করেন সংসদ সদস্য।

চেক বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাতেম আলী আকন্দসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামালপুরে অস্বচ্ছলরা পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক

আপডেট সময় ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯