ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের অবহিতকরণ সভা

জামালপুরে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

সবার জন্য জেন্ডার সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা এই দৃষ্টিভঙ্গির আলোকে ৫ ডিসেম্বর জামালপুরে অনুষ্ঠিত হয় ব্রেকথ্রু প্রকল্পের অবহিতকরণ সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হেলিম ফকির। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, শিক্ষা অধিদপ্তরের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক দিল আফরোজ বিনতে আছির, গবেষণা কর্মকর্তা রোকশানা কনা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

জামালপুর সদর উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, সরকারি, বেসরকারি প্রতিনিধি, সাংবাদিকসহ ১১০জন প্রতিনিধি সভায় অংশ নেন।

সভাসূত্র জানায়, প্রতিটি বিদ্যালয় ও মাদরাসায় কিশোর-কিশোরী কর্ণার প্রতিষ্ঠা, কর্ণারে একটি কম্পিউটার, একটি প্রশ্ন বাক্স, একটি বোর্ড এবং শিক্ষা সহায়ক খেলার উপকরণ সরবরাহ করা, ছাত্র, ছাত্রীরা বেতারে ধারণকৃত পর্ব শোনার মাধ্যমে সঠিক তথ্য পাওয়া, প্রতিটি প্রতিষ্ঠানে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে কৈশোর প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে ধারণা প্রদানসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠান আয়োজন করে জেলা শিক্ষা দপ্তর ও কনসার্ন উইমেন ফর ফ্যামেলি ডেভেলপমেন্ট (সিডব্লিওডি)। প্রকল্পের আর্থিক সহায়তা করছে ইউনিসেফ, ইউএনএফপিএ, সিডা কানাডা।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুরে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের অবহিতকরণ সভা

আপডেট সময় ০৮:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯