ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

দেওয়ানগঞ্জে ৭৪০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি সাদ্দাম হোসেন। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সাত হাজার ৪০০টি ইয়াবা বড়িসহ সাদ্দাম হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। ২ ডিসেম্বর বিকেলে উপজেলার তারাটিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেওয়ানগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ২ ডিসেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. ফরহাদ আলীর নেতৃত্বে এক দল পুলিশ তারাটিয়া বাজার এলাকায় মতিউর রহমানের নার্সারির সামনে মাদকবিরোধী তল্লাশি অভিযান চালান। এ সময় একটি অটোরিকশায় যাত্রীবেশে থাকা মাদক কারবারি মো. সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে  সাত হাজার ৪০০টি ইয়াবা বড়িসহ জব্দ করা হয়েছে।  সাদ্দাম হোসেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর বামুনেরচর গ্রামের আবুল হাশেমের ছেলে। ইয়াবাগুলো তিনি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, ‘মাদক কারবারি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কাল মঙ্গলবার সকালে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ৭৪০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯