ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

দেওয়ানগঞ্জে ২০০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার মাদক কারবারি মো. মানিক মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে দুই হাজারটি ইয়াবা বড়িসহ মো. মানিক মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাইম বোয়ালমারি গ্রামের মৃত এলাহি শেখের ছেলে। ১ ডিসেম্বর বিকালে তারাটিয়া বাজারে তল্লাশী চকি বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার তারাটিয়া বাজারের স্থানীয় মতিউর রহমানের নার্সারি বাগানের সামনে যানবাহন তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে বিকেল সাড়ে তিনটার দিকে চকি থেকে ৫০ গজ দূরে অটোরিকশা থামিয়ে মাদক কারবারি মো. মানিক মিয়া পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। তার পরনের আন্ডার ওয়ারের (জাঙ্গিয়া) সামনের পকেট থেকে ইয়াবা বড়ির ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে ২০০টি করে সর্বমোট দুই হাজারটি ইয়াবা বড়ি ছিল। যার আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, মাদক কারবারি মো. মানিক মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে ২ ডিসেম্বর সকালে জামালপুর আদালতে সোপর্দ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

দেওয়ানগঞ্জে ২০০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯