ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

নারীর ক্ষমতায়ন ও নির্যাতনমুক্ত সমাজ গঠনে সরকার দৃঢ় সংকল্পবদ্ধ : ইন্দিরা

বাংলারচিঠিডটকম ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারীর ক্ষমতায়ন, বৈষম্যহীন ও সমতাভিত্তিক নির্যাতনমুক্ত সমাজ গঠনে বর্তমান সরকার দৃঢ় সংকল্পবদ্ধ।

২৫ নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী কর্মসূচি ও জাতীয় সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা রুখতে ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে। অন্যদিকে নারীর সুরক্ষায় সরকার গত ১০ বছরে সময়োপযোগী অনেক আইন ও নীতি প্রণয়ন করেছে এবং কিছু আইন সংস্কার করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার ও বাংলাদেশে ইউএন রেসিডেন্ট কোর্ডিনেটর মিয়া সেপ্পো ও স্বাগত বক্তব্য দেন ড. আবুল হোসেন।

অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনাইটেড ন্যাশনস ইন বাংলাদেশ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

নারীর ক্ষমতায়ন ও নির্যাতনমুক্ত সমাজ গঠনে সরকার দৃঢ় সংকল্পবদ্ধ : ইন্দিরা

আপডেট সময় ১১:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯