ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

ছাত্ররা বিপথে গেলে জাতি নেতৃত্ব শূন্য হয়ে পড়বে : জি. এম. কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি. এম. কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান সংসদ সদস্য জি. এম. কাদের বলেছেন, ছাত্ররা বিপথে গেলে জাতি নেতৃত্ব শূন্য হয়ে পড়বে। তাই দলীয় লেজুড়ভিত্তির রাজনীতি পরিহার করে অতীতের গৌরবোজ্জ্বল দিনে ফিরিয়ে নিতে ছাত্র সমাজকে নেতৃত্ব দিতে হবে।

২৫ নভেম্বর দুপুরে পার্টির বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, আইনজীবী রেজাউল ইসলাম ভূঁইয়া ও ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক।

জি. এম. কাদের ছাত্রদেরকে মেধা ও নেতৃত্বের গুণাবলী অর্জন করার আহবান জানিয়ে আরো বলেন, তোমাদের নেতৃত্ব বিকশিত করতে হবে। সাধারণ ছাত্রদের সুখ-দুঃখ ভাগ করে নিতে হবে। ছাত্রদের ন্যায় সঙ্গত দাবি নিয়ে কাজ করতে হবে। জাতীয় পার্টি সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চায়। দেশের মানুষ যখন পরিবর্তন চাচ্ছে সে পরিবর্তন করার জন্য জাতীয় ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।

ছাত্রসমাজের কাউন্সিলের পর ইব্রাহীম খান জুয়েলকে সভাপতি ও মো. আল মামুনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

ছাত্ররা বিপথে গেলে জাতি নেতৃত্ব শূন্য হয়ে পড়বে : জি. এম. কাদের

আপডেট সময় ০৮:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯