ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

মুন্সিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০

বাংলারচিঠিডটকম ডেস্ক: মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ দশজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। ২২ নভেম্বর দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে শিমুলিয়াঘাটগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় জন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা গেছেন বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, আহত যাত্রীদের চিকিৎসা চলছে। এ ঘটনায় নিহতদের মধ্যে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধা (৭০) ও এক শিশুর (৮) মরদেহ রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

মুন্সিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০

আপডেট সময় ০৭:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯