ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজধানী সুপার মার্কেটে আগুনে আহত ৪০

বাংলারচিঠিডটকম ডেস্ক : ঢাকার টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুনে ছাই হয়ে গেছে বহু দোকান। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০ নভেম্বর বিকেল সোয়া ৫টায় লাগা আগুন ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে আগুনের কারণ এখনো নির্দিষ্ট করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

২০ নভেম্বর বিকেল সোয়া ৫টার দিকে হঠাৎ করেই টিকাটুলির রাজধানী মার্কেটে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই ধোঁয়ার কুণ্ডলির পাশাপাশি আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছায় ফায়ার সার্ভিস।

জীবন বাঁচাতে তড়িঘড়ি করে মার্কেটের বাইরে চলে আসেন ব্যবসায়ীরা। তাদের চোখের সামনেই পুড়ে ছাই হয় জীবিকার অবলম্বন। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ততক্ষণে পুড়ে ছাই হয় দোকানের পর দোকান।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের দ্বিতীয় তলায় একটি ফোমের দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি সার্ভিস। তদন্তের পরই বিষয়টি নিশ্চিত করতে চায় সংস্থাটি। রাজধানী সুপার মার্কেটে দেড় হাজারেরও বেশি দোকান রয়েছ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

রাজধানী সুপার মার্কেটে আগুনে আহত ৪০

আপডেট সময় ১০:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯