ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে লবণ সংকটের গুজব প্রচারের দায়ে ৫ যুবক আটক

লবণ সংকটের গুজব প্রচারের সময় আটক পাঁচজন যুবককে থানায় নিয়ে যায় পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সর্বত্র বাজারে লবন সংকট গুজব প্রচারের দায়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। ১০ নভেম্বর বিকালে আরামনগর কাঁচা বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে শামীম মিয়া (২১), মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে সিফাত মিয়া স্বাধীন (১৬), পৌগলদিঘা ইউনিয়নের সাইচারপাড় গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে রাফি (১৫), মৃত আব্দুর রশিদের ছেলে আকাশ মিয়া (১৮) ও ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামের হাসমত আলীর ছেলে সাগর মিয়া (১৭)।

জানা যায়, উপজেলার আরামনগর বাজারে লবণ সংকট ও ব্যাবসায়ীরা প্রতি কেজি লবণ ৭০ থেকে ১০০ টাকা ধরে বিক্রি করছে। বিষয়টি ওই পাঁচজন যুবক ক্যামেরায় ধারন করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিনের নেতৃত্বে ওই বাজারে অভিযান চালিয়ে ওই পাঁচজন যুবককে আটক করা হয়। সেই সাথে জব্দ করা হয় প্রচার কাজে ব্যবহৃত একটি ক্যামেরা ও ইলেক্টনিক্স ডিভাইস।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, লবণ সংকট বাজারে এই গুজব ছড়ানোর দায়ে পাঁচজন যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন বাংলারচিঠিডটকমকে বলেন, লবণ সংকট এটি গুজব ছাড়া আর কিছুই নয়। এই গুজব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার সময় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সরিষাবাড়ীতে লবণ সংকটের গুজব প্রচারের দায়ে ৫ যুবক আটক

আপডেট সময় ০৭:২৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯