ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

কৃষকলীগনেতা ফারুককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার কৃষকলীগের আহবায়ক মো. ফারুক হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নেতা-কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তাকে অব্যাহতি দিয়েছে দলটির জেলা শাখা।

১৬ নভেম্বর জামালপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী স্বাক্ষরিত একপত্রে জানানো হয়েছে, গত ১৪ নভেম্বর জামালপুর জেলা কৃষকলীগের এক বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় জামালপুর সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক ফারুক হোসেন গঠণতন্ত্র বিরোধী কর্মকান্ড এবং জেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ্’র সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা কৃষকলীগের আহবায়কের পদ থেকে মো. ফারুক হোসেনকে অব্যহতি দেওয়া হয়েছে। জেলা কৃষকলীগের এই সিদ্ধান্ত জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অবহিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

কৃষকলীগনেতা ফারুককে অব্যাহতি

আপডেট সময় ০৩:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯