ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

নকলায় ৪০০ কৃষক পেল সার, বীজ

নকলায় কৃষকদের কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ২০১৯-২০ অর্থ বছরের রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে। ১৩ নভেম্বর দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৪০০ কৃষকের মাঝে জনপ্রতি এক কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি (পটাশ) সার বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ আলম মুনজু, কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতাভুক্ত নকলা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০ কৃষককে সরিষা, ৭০০ কৃষককে ভুট্টা, ৩০০ কৃষককে গম, ২০ কৃষককে সূর্যমুখী, ১০০ কৃষককে শীতকালীন মুগ ডাল ও ১০০ কৃষককে গ্রীষ্মকালীন মুগ ডালের বীজ ও বরাদ্দকৃত প্রয়োজনীয় রাসায়নিক সার দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নকলায় ৪০০ কৃষক পেল সার, বীজ

আপডেট সময় ০৯:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯