ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

তারাটিয়ায় ১৪০০ ইয়াবাসহ মাদক কারবারি ধরা

তারাটিয়ায় গ্রেপ্তার মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক হাজার ৪০০টি ইয়াবা বড়িসহ মো. ফুল মিয়া নামের এক মাদক কারবারি পুলিশের হাতে ধরা পড়েছে। উপজেলার তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ১৩ নভেম্বর সকালে স্থানীয় একটি নার্সারি বাগানের সামনে সিএনজিঅটোরিকশা থেকে তাকে ধরেছে।

জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী ১৩ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তদন্ত কেন্দ্রের কাছেই স্থানীয় একটি নার্সারি বাগানের সামনে পাকা রাস্তায় যানবাহনে তল্লাশি চালান। এ সময় রাজিবপুর থেকে আসা শেরপুরগামী একটি সিএনজিঅটোরিকশা থেকে ফুল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে ধরা হয়। তার কাছ থেকে প্রায় চার লাখ ২০ হাজার টাকা মূল্যের এক হাজার ৪০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। তার বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার পূর্ব দুবলাবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে।

তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী বাংলারচিঠিডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফুল মিয়াকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

তারাটিয়ায় ১৪০০ ইয়াবাসহ মাদক কারবারি ধরা

আপডেট সময় ০৬:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯