ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

স্ত্রীর নির্যাতনে গুরুতর আহত ডোয়াইল ইউপি সদস্য নুরুল ইসলাম

সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন নুরুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দ্বিতীয় স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরুল ইসলাম। ১১ নভেম্বর দুপুরে স্থানীয় চাপারকোনা গ্রামে তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে। নির্যাতনে গুরুতর আহত নুরুল ইসলামকে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ডোয়াইল ইউপি সদস্য নুরুল ইসলাম (৩৯) দুটি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রীর নাম সবুরা বেগম। বছর তিনেক আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম শাহনাজ বেগম। বিয়ের পর থেকে শাহনাজদের বাড়িতে থাকেন তিনি। এরপরও তিনি প্রথম স্ত্রী সবুরা বেগমের সাথে গোপনে যোগাযোগ রাখতেন। এ নিয়ে শাহনাজের সাথে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকে। ১১ নভেম্বর সকালে নুরুল ইসলাম ঘুমিয়ে ছিলেন। এ সময় শাহনাজ কৌশলে নম্বর নিয়ে নুরুল ইসলামের প্রথম স্ত্রীকে ফোন করে গালিগালাজ করেন। এতে নুরুল ইসলাম বাধা দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় শাহনাজ ও তার ভাই রফিকুল ইসলাম নুরুল ইসলামকে বেদম মারপিট করে। এ সময় রফিকুল ইসলামের দায়ের কোপে গুরুতর আহত হন নুরুল ইসলাম। তাকে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহনাজ বেগম হামলা করার কথা অস্বীকার করে বলেন, এসব বিষয়ে আমি কোন কথা বলতে চাই না।

এ ব্যাপারে সরিষাবাড়ীর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনা শুনে হাসপাতালে নুরুল ইসলামকে দেখে এসেছি। তারা থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

স্ত্রীর নির্যাতনে গুরুতর আহত ডোয়াইল ইউপি সদস্য নুরুল ইসলাম

আপডেট সময় ০৬:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯