ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার

ইসলামপুরে গ্রাম আদালতের রিফ্রেসার্স প্রশিক্ষণ

গ্রাম আদালতের রিফ্রেসার্স প্রশিক্ষণে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দীন। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় গ্রাম আদালতের দুইদিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ নভেম্বর উপজেলা মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গ্রামের শান্তি, সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক হৃদ্যতা বৃদ্ধি করতে উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ও পলবান্ধা ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দীন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ইউএনডিপি জেলা প্রতিনিধি মালিক শামীম আক্তার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম প্রমুখ।

প্রশিক্ষণে প্রধান অতিথি বলেন, মানুষকে সম্পদে রূপান্তর করতে হলে দক্ষতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। এ সময় গ্রাম আদালত আইন ও বিধি, শুদ্ধাচার, মূল্যবোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন তিনি।

এছাড়াও তিনি সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে স্বল্প খরচে সাধারণ জনগণ সঠিক বিচার পেতে জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ইসলামপুরে গ্রাম আদালতের রিফ্রেসার্স প্রশিক্ষণ

আপডেট সময় ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯