ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

র‌্যাবের অভিযানে একজন চোরাই সরকারি ওষুধ বিক্রেতা গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার চোরাই সরকারি ওষুধ বিক্রেতা মো. আব্দুল লতিফ ওরফে সুমন মোল্লা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার বলায়েরচর পাইকরতলা বাজারে ১৯ অক্টোবর দুপুরে অভিযান চালিয়ে মো. আব্দুল লতিফ ওরফে সুমন মোল্লা (৫০) নামে একজন চোরাই সরকারি ওষুধ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার চররুহেলী গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৯ অক্টোবর দুপুর দু’টার দিকে শেরপুর সদর উপজেলার বলায়েরচর পাইকরতলা বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় নিউ জোনাকী ডেকোরেটরের সামনে রাস্তা থেকে চোরাই সরকারি ওষুধ বিক্রেতা মো. আব্দুল লতিফ ওরফে সুমন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি কালো হাতব্যাগ ভর্তি চোরাই সরকারি ওষুধ উদ্ধার করা হয়।

আসামি সুমন মোল্লা বিক্রয়ের উদ্দেশ্যে সরকারি ওষুধ নিজ হেফাজতে রেখে দণ্ডবিধি ৩৭৯/৪১১ ধারার অপরাধ করেছে বলে প্রতীয়মান হয়। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

র‌্যাবের অভিযানে একজন চোরাই সরকারি ওষুধ বিক্রেতা গ্রেপ্তার

আপডেট সময় ০২:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯