ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে ৮ হাজার একর বন ক্ষতিগ্রস্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক : রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে এ পর্যন্ত ৮ হাজার ১ একরেরও বেশী বন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক মূল্যে এই ক্ষতির পরিমাণ ২ হাজার ৪ শ’ ২০ কোটি টাকারও অধিক। জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে বন অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য উপস্থাপন করা হয়।

১৮ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এ বৈঠকে সভাপতিত্ব করেন।একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এটি ছিল ৮ম বৈঠক।

কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, জাফর আলম, মো. রেজাউল করিম বাবলু, ও খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গাদের কারণে পরিবেশের যে ক্ষতি হয়েছে সে সম্পর্কেও এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে,রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের কী পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতির কতটুকু পুনরুদ্ধার করা সম্ভব এবং ক্ষতি প্রতিরোধের সম্ভাব্য উপায় সম্পর্কে আলোচনা করার পাশাপাশি গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সার্বিক ক্ষতির পরিমাণ নির্ণয়েও কমিটি সুপারিশ করে।

‘বিশুদ্ধ বায়ু এবং টেকসই পরিবেশ (সিএএসই) প্রকল্পের মাধ্যমে কী অর্জিত হয়েছে এবং এর ফলে গুণগত কী প্রভাব পড়েছে তার বিস্তারিত বর্ণনা আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটির আজকের বৈঠক থেকে সুপারিশ করা হয়। রোহিঙ্গাদের জন্য সাস্থ্যসম্মত পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও কমিটি সুপারিশ করে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ বৈঠকে উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে ৮ হাজার একর বন ক্ষতিগ্রস্ত

আপডেট সময় ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯