ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

গণমাধ্যম কর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস তথ্য প্রতিমন্ত্রীর

বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : গণমাধ্যম কর্মীদের সব ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ১৬ অক্টোবর সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

সকল কাজে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করে মুরাদ হাসান বলেন, অনিয়মিত বেতন ও ছাঁটাইসহ সংবাদকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি চেষ্টা করবো। আপনারা আমাকে সহযোগীতা করবেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালনের জন্য, আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই। এই দায়িত্ব বা কাজ পালনে সংবাদকর্মীদেরও আমি সকল ধরনের সহযোগিতা চাই।

এসময় বিভিন্ন চ্যানেলের বার্তা প্রধানরা নিজেদের সমস্যা তথ্য প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং এ পরিস্থিতি থেকে উত্তরণে সহযোগীতা চান।

বিভিন্ন চ্যানেলের বার্তা প্রধানদের মধ্যে এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক জ. ই. মামুন, ৭১ টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ, বৈশাখী টিভির জ্যেষ্ঠ বার্তা সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

গণমাধ্যম কর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস তথ্য প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০৮:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯