ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে এম্পাওয়ারহারের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

ইউএনও ফরিদা ইয়াছমিনের ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ফরিদা ইয়াছমিন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলা ও জামালপুর পৌরসভার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে নয়জনকে ছয় হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৬ অক্টোবর দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন।

জানা গেছে, জামালপুর পৌরসভার টিউবওয়েলপাড় এলাকায় বেআইনিভাবে অটোরিকশা চালানোর অপরাধে ২০০৯ সালের স্থানীয় সরকার (পৌরসভা) আইনে সাতজন অটোরিকশাচালককে দুই হাজার ৪০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নের জামতলী বাজারে কামালের মুদি দোকানে পলিথিনের প্যাকেট পাওয়ায় ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সদরের রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজারে মুজিবুর রহমানের ঘড়ির দোকানে মেয়াদ উত্তীর্ণ ট্রেড লাইসেন্স থাকায় ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, জামালপুর জেলাকে পলিথিনমুক্ত করতে ও পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কেউ আইন লঙ্ঘন করে এ ধরনের কাজে জড়িত থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি আইন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল

ইউএনও ফরিদা ইয়াছমিনের ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের জরিমানা

আপডেট সময় ০৭:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯