ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বিশ্ব হাত ধোয়া দিবসে বকশীগঞ্জে উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের ক্যাম্পেইন

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বকশীগঞ্জে উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ১৪ অক্টোবর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের অর্থায়নে এবং বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’ প্রতিপাদ্য বিষয় নিয়ে ওই ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন ।

শিশুদের হাত ধোয়ার অভ্যাস করানো, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীরা লুডু খেলা ও প্রশ্নোত্তরের মাধ্যমে বিভিন্ন রোগ-বালাই সম্পর্কে অবগত হন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাত ধুয়ে ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন।

ক্যাম্পেইনে উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের একাউন্ট্যান্ট মিজানুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর নাসরিন আক্তার, রাশেদ উর রহমান, শিক্ষক জেসমিন আক্তার, জাহানারা বেগম, মাদারেরচর গ্রাম উন্নয়ন সংঘের লিডার শাহ সুলতানসহ সিবিও সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বিশ্ব হাত ধোয়া দিবসে বকশীগঞ্জে উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের ক্যাম্পেইন

আপডেট সময় ০৬:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯