ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অজ্ঞাত (২০) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ অক্টোবর সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামে রাস্তার পাশের ধান ক্ষেতে পাওয়া যায় ওই তরুণীর মরদেহ। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর সকালে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের পাকা রাস্তার পাশে একটি ধান ক্ষেতে অজ্ঞাত এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তরুণীর পরনে ছিল সালোয়ার-কামিজ আর কালো বোরকা। তার গলায় ওড়না পেঁচানো ছিল। দুর্বৃত্তরা তাকে অপহরণ করে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায় বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা ওই তরুণীকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহালে তাকে ধর্ষণের এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সরিষাবাড়ীতে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯