ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা জামালপুর রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার জামালপুরে উন্নয়ন সংঘ সিডস উপকারভোগীর জয়িতা সম্মাননা অর্জন জামালপুরে উন্নয়ন সংঘ সিডসের উদ্যোগে দুর্নীতিবিরোধী দিবস পালিত সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে : জেলা প্রশাসক ইউসুপ আলী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, এভারকেয়ারে জুবাইদা রহমান বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর দেওয়ানগঞ্জে ইঁদুর মারা বিষবড়ি খেয়ে দুই ব্যক্তির মৃত্যু সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫ জামালপুর জেলা শাখা রিকশা, ভ্যান, অটোচালক দলের সভাপতি হাবিবুর, সম্পাদক লিটু

পূজা উৎসবকে ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পূজা উৎসবকে ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় আপনাদের পাশে রয়েছে।

৫ অক্টোবর রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃ তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় কর্মকান্ড বিশেষ করে পূজা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে পারে। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, সব ধর্মের প্রতি শ্রদ্ধা জানাবেন। আজানের সময় নিরবতা পালন করবেন। শেখ হাসিনা ক্ষমতায় আপনারা মাথা উচু করে চলবেন। আপনাদের কোনো ভয় নেই। আপনিও এদেশের প্রথম শ্রেনীর নাগরির। মুসলমানদের চেয়ে আপনাদের মর্যাদা কম নয়।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। এটি অব্যাহত থাকবে। দেশ থেকে মাদক-সন্ত্রাস, দুর্নীতি নির্মূল করা হবে। এ অভিযান দেশের শান্তির জন্য। কিছু কুচক্রী মহল এ অভিযানে খুশি নন। তারা দেশের মানুষের শান্তি চায় না। এরা সবার শত্রু, ওরা হিন্দুদের সম্পদের দিকে তাকায়। দখল করতে চায়। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অভিযানে অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না। সে যেই হোক। প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে। যারা সরকারের ভাবমূর্তী ক্ষুণ্ন করবে তাদেরকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন, তৃণমুলের কমিটিতে যেন কোনো বিতর্কিত ব্যক্তি আসতে না পারে। আমরা এ বিষয়ে সতর্ক থাকবো।

মন্ত্রী বলেন, ভারত সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। আমরা এক সঙ্গে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কাজ করবো। হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপনে কোনো অপশক্তি যেন বাধা সৃষ্টি করতে না পারে সে দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি দিতে হবে।

এসময় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আখতার হোসেন, কাউন্সিলর হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা

পূজা উৎসবকে ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৭:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯