ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জামালপুরে ৪৮৩ জন পেল রেড ক্রিসেন্টের নগদ অর্থ

ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের নগদ অর্থ ও সবজির বীজ বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার তুলসীরচর ও রানাগাছা ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৮৩ জন পেল ২১ লাখ ৭৩ হাজার ৫ শত টাকা নগদ অর্থ ও সবজির বীজ। ২ অক্টোবর দুপুরে জামালপুর নান্দিনা শেখ আনোয়ার হোসাইন ডিগ্রি কলেজ মিলনায়তনে এ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।

রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অন্যান্যের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সাধারণ সম্পাদক মাসুম রেজা রহিম, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, নান্দিনা শেখ আনোয়ার হোসাইন ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেলোয়োর হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, রানাগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, তুলসীরচর ইউপি চেয়ারম্যান মো. শহীদুল্লাহ, রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের যুবপ্রধান (ভারপ্রাপ্ত) সামিউল ইসলাম দুখুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সদরের তুলসীরচর ও রানাগাছা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিজনকে ৪ হাজার ৫ শত টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুরে ৪৮৩ জন পেল রেড ক্রিসেন্টের নগদ অর্থ

আপডেট সময় ০৯:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯