ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক পেল জামালপুর সদরের ৫১ জন অস্বচ্ছল ব্যক্তি

অস্বচ্ছল এক ব্যক্তির হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার চেক তুলে দেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জামালপুর সদর উপজেলার অসহায় ও অস্বচ্ছল ৫১ জন ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

জানা গেছে, অসহায় ও অস্বচ্ছল ৫১ জন ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দের ১৮ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

চেক বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সংসদ সদস্য মোজাফফর হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তা করে যাচ্ছেন। এ সময় তিনি সকলের কাছে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন, জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক পেল জামালপুর সদরের ৫১ জন অস্বচ্ছল ব্যক্তি

আপডেট সময় ০৭:৪৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯